নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে এ গণসংযোগ করেন নেতাকর্মীরা।
এসয়ম উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার ভূইয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজাহারূল করিম রতন, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মুরাদ হাসান শিপন, বিএনপি নেতা লুৎফর রহমান, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকিল মিয়া, যুবদল নেতা সেলিম মিয়া, মনির হোসেন প্রমুখ।
এ সময় কামাল হোসেন ধানের শীর্ষ প্রতীক ভোট চেয়ে বলেন নারায়ণগঞ্জ ১ আসনে ধান শীর্ষ প্রতীকের গণজোয়ার উঠছে মানুষ দলমত নির্বিশেষে ধানের শীর্ষে ভোট দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু কে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবে।
Leave a Reply