মাহামুদুল হাসান নয়ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপগঞ্জ উপজেলাসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম
লতিনি বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগের মহিমা নিয়ে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করা এবং অহংকার ও স্বার্থপরতা বিসর্জন দেওয়াই এই ঈদের মূল শিক্ষা।
”ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা রূপগঞ্জবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও সাম্যের সমাজ গড়ে তুলতে পারি—এই আমার প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি রূপগঞ্জের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়ে পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে রূপগঞ্জকে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান।
Leave a Reply