1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গদি নিয়ে টানাটানি ; পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন  — রূপগঞ্জ বার্তা
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ

Categories

রূপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গদি নিয়ে টানাটানি ; পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন 

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি নারায়ণগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে ওই নির্বাচনের পর চেয়ারম্যান পদ শুন্য হওয়ায়  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। কিন্তু একই পদের দাবীদার হয়ে অন্যয়ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অপর ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুইয়া। তিনি ২৬ ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে  মুড়াপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২১ এপ্রিল ২০২২ সালে আমাকে একটি রেজুলেশন করে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন।  সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া নির্বাচনে অংশ নেয়ায় স্বেচ্ছায় তিনি পদত্যাগ করে। এরপর বিধি মোতাবেক আমি এ উপজেলার বৈধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার কথা। কিন্তু আমি ওই নির্বাচনে কেটলি প্রতীকের সমর্থন থাকায়  সুচতুর মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা নানা কুটকৌশলে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করছেন। যা অন্যায়। এ সময় তিনি দাবী করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র শাহজাহান ভুইয়ার সমর্থন করায় আমাকে আমার দায়িত্ব থেকে দূরে রেখেছেন।যা আমার জন্য অপমানজনক ও অন্যায়। 

এদিকে একইদিন রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা। এ সময় নীলা তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ  সম্পর্কিত আইন,বিধি, পরিপত্র ও নির্দেশনাবলী গ্যাজেট অনুসারে আমি আমি ৩য় বারের মতো এ উপজেলা পরিষদের সুনামের সঙ্গে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। বিধি মোতাবেক প্রথম সভায় আমাকে অস্থায়ী চেয়ারম্যান ও প্যানেল হিসেবে অগ্রাধিকারক্রমে ২ সদস্য বিশিষ্ট প্যানেল নির্বাচনে আমাকেও সদস্য করেছেন। সে আলোকে আমাকে ১ নং প্যানেল চেয়ারম্যান করা হয়। এছাড়াও ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ  ভুইয়া নিয়মিত সভায় অনুপস্থিত ছিলেন। এরই মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার পরপরই  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আবেদন করি। ওই আবেদনের আলোকে গত ২৭ নভেম্বর ২৩ সালে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে গ্যাজেটের ১৫ ধারা মতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় আমাকে।  ফলে আমাকে হেয় করতে  ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুৃইয়া নানা অপপ্রচার চালাচ্ছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  নির্দেশনা মোতাবেক সৈয়দা ফেরদৌসি আলম নীলাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অনুমোদন দেয়া হয়েছে। 

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews