বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থান পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম
যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিশ্বজয়ী স্বীকৃতি বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য গৌরব। আন্তর্জাতিক এই সম্মাননা প্রমাণ করে যে, তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সমাদৃত।”
তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশনায়ক তারেক রহমান যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে আপসহীন নেতৃত্ব দিচ্ছেন, এই সম্মাননা সেই ত্যাগ ও সাহসিকতারই আন্তর্জাতিক প্রতিফলন।
তিনি আরো বলেন, “তারেক রহমান আজ কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি দেশপ্রেমিক জনগণকে আরও বেশি উজ্জীবিত করবে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।”
রূপগঞ্জ উপজেলা যুবদলের এই নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এই বিশ্বজয়ী অর্জনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply