1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে এ্যাম্বুলেন্স করে মাদক পরিবহনকালে গ্রেফতার-১ — রূপগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল 

Categories

রূপগঞ্জে এ্যাম্বুলেন্স করে মাদক পরিবহনকালে গ্রেফতার-১

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৮১ Time View

মাহামুদুল হাসান নয়নঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যদের হাতে এ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের সময় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

২০ মার্চ রবিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারি ও এসব পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

পূর্বাচল ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে৷ র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ র‌্যাব-১, সিপিসি ৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে এ্যাম্বুলেস যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর টু ভুলতা-গাউছিয়া মহাসড়ক হয়ে কুড়িল বিশ্বরোডের দিকে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ এলাকাস্থ শামীম হোসেনের মালিকানাধীন খাবার হোটেলের সামনে কাঁচপুর টু ভুলতা-গাউছিয়া গামী ঢাকা-সিলেট মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসায়৷ পরে তল্লাশি চালিয়ে কুমিল্লা জেলা সদরের আছমত আলীর ছেলে সোহেল (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৮৩৮ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেল স্বীকার করে, আইন শৃঙ্খলাবাহিনীর চোখের আড়াল করতে বিশেষ কৌশল হিসেবে এ্যাম্বুলেন্স যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews