1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত — রূপগঞ্জ বার্তা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Categories

রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪০৯৫ Time View

রূপগঞ্জ বার্তা ডেস্কঃ রূপগঞ্জ উপজেলার উত্তর ব্রাক্ষ্মণখালী এলাকার বাসিন্দা ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে গতকাল ২৭ মার্চ শনিবার রাত পৌনে এগারোটায় নিহত হয়েছেন। আহত তার পিতা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলামকে (৩২) আশঙ্কাজনক অবস্থায়

পুলিশ জানায়, গতকাল ২৭ মার্চ শনিবার বিকেলে সাদিকুল ইসলাম রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা সস্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢাকার মকবাজারের রফিকুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Our Facebook Page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews