1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও দুই পা ভেঙ্গে ১০ লাখ টাকা লুট — রূপগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল  রূপগঞ্জে মাদ্রাসার সমাপনী ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ রূপগঞ্জে জমি দখল মামলাগ্রেপ্তারের পর জামিনে এসে আসামিরা আরো বেপোরোয়া রূপগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

Categories

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও দুই পা ভেঙ্গে ১০ লাখ টাকা লুট

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮৩ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিস ব্যবসা নিয়ে দ্বন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হাবিবুর রহমান (২৮) নামের এক ডিস ব্যবসায়ীকে এলোপাথারি ভাবে কুপিয়ে ও দুই পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা দশ লাখ লুটে নেয়। হামলার শিকার ডিস ব্যবসায়ী বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আহত ডিস ব্যবসায়ীর পিতা সিদ্দিক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ঘটে এ ঘটনা।
মামলার বাদী সিদ্দিক মিয়া জানান, তাদের বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকায়। তার ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার আমান উল্লাহ এক সাথে কেবল নেটওয়ার্ক (ডিস) ব্যবসা পরিচালনা করে আসছিলো। আর ডিস ব্যবসার হিসাব নিকাশ নিয়ে তাদের দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে হাবিবুর রহমান আলাদা ভাবে ডিস ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ আমান উল্লাহ বাঁধা প্রধান করেন। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই হাবিবুর রহমানকে ভয়ভীতি ও হামলা-মামলার হুমকি দিয়ে আসছে আমান উল্লাহসহ তার লোকজন। গত ২৪ সেপ্টেম্বর রাতে ডিস ব্যবসার যন্ত্রাংশসহ মালামাল কেনার জন্য দশ লাখ টাকা নিয়ে ৩০০ ফুট সড়ক যোগে মটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন হাবিবুর রহমান। রাত সাড়ে ৭টার দিকে ৩০০ ফুট পৌছাবামাত্র প্রতিপক্ষ আমান উল্লাহ, পানাউল্লাহ, সানাউল্লাহ, হাবু, হানজলত আলী, সাকিব, ইসরাফিল, হাসানসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুর রহমানের মটরসাইকেল গতিরোধ করে। পরে তাকে উপশহরের ২১নং সেক্টর এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে হাবিবুর রহমানকে এলোপাথারি ভাবে মারপিট শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা হাবিবুরের দুটি পা ভেঙ্গে দেয়। পরে সঙ্গে থাকা ডিস ব্যবসার যন্ত্রাংশসহ মালামাল কেনার জন্য দশ লাখ টাকা লুট করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনার ব্যপারে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews