1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে ভূয়া কাবিননামায় তারাব পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ফাঁসানোর অভিযোগ — রূপগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল 

Categories

রূপগঞ্জে ভূয়া কাবিননামায় তারাব পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ফাঁসানোর অভিযোগ

  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১০৬৪ Time View

রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূয়া কাবিননামা ব্যবহার করে উপজেলার তারাব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির খাঁন সুমেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে মাহমুদা আক্তার (৩২) নামে এক নারীর বিরুদ্ধে।

তারাব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির খাঁন সুমেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে একটি মামলা (মামলা নং ৩২৫/২১) দায়ের করেন।

মনির খাঁন সুমেল মামলার এজাহারে উল্লেখ্য করেন, তিনি একজন ব্যবসায়ী এবং তিনি তারাব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলার তারাব হাঁটিপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে মাহমুদা আক্তার উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির। মাহমুদা আক্তার সুকৌশলে সুমেলের ছবি সংগ্রহ করে ছবিতে নোটারি স্থাপন করে ভূয়া কাবিননামা তৈরী করে বিয়ের রেজিস্ট্রেশন করেন। মাহমুদা আক্তার তার নিজ নামে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুমেলের নামে অপ-প্রচার চালিয়ে তার মান সম্মান ক্ষুন্ন করছে। মাহমুদা আক্তার তার কাছে নগদ ১০ লাখ টাকা দাবী করে। তার দাবিকৃত টাকা না দিলে মিথ্য মামলা দিয়ে সুমেলকে জেল হাজতে পাঠাবে বলে হুমকি ধামকি প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।

এ ব্যাপারে অভিযুক্ত মাহমুদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মনির খাঁন সুমেলের সঙ্গে প্রতারণা করিনি বরং সে আমার সঙ্গে প্রতারণা করেছেন। মনির খাঁন সুমেল আমাকে গোপনে বিয়ে করে।

তার কাছে কোন টাকা দাবি করিনি বরং সে আমার কাছে টাকা দাবি করে। সে এখন আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না।

এ কারণে আমি মনির খাঁন সুমেলের নামে গত সপ্তাহে আমি একটি যৌতুক মামলা দায়ের করি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Our Facebook Page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews