1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের রুপসী হতে ০৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার — রূপগঞ্জ বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল  রূপগঞ্জে মাদ্রাসার সমাপনী ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ

Categories

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের রুপসী হতে ০৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১১১১ Time View

আবেদ আলী: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সামাজিক অবক্ষয় রোধে পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল ২১ জানুয়ারি ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ০৩ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ মোঃ আরিফ মিয়া (৩২), মোঃ বাবু মিয়া (২২) এবং মোঃ ওবায়দুল্লাহ @ ওবায়দুল (৩১)। এ সময় আটককৃত অসাধু ব্যবসায়ীদের হেফাজত হতে ০৩টি সিপিইউ, ০৩টি কী-বোর্ড, ০৩টি মাউস ও ৬টি কার্ড রিডার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আরিফ মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চেঙ্গাইন বরাবো এলাকার মৃত মতিউর রহমানের ছেলে, ২নং আসামী মোঃ বাবু মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বাড়ীখোলার এলাকার মোঃ মোবারক হোসেন এর ছেলে এবং ৩নং আসামী মোঃ ওবায়দুল্লাহ @ ওবায়দুল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন খিদিরপুর এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় প্রিমা টাওয়ারের পাশে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল। অনুসন্ধানে আরও জানা যায়, অসাধু ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশায় জড়িত তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব ও তরুণ সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণোগ্রাফী ভিডিও সরবরাহকারী এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। জানিয়েছেন মোঃ রিজওয়ান সাঈদ জিকু এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র‌্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews