1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় — রূপগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল  রূপগঞ্জে মাদ্রাসার সমাপনী ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ রূপগঞ্জে জমি দখল মামলাগ্রেপ্তারের পর জামিনে এসে আসামিরা আরো বেপোরোয়া রূপগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

Categories

রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয়

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ Time View

নারায়ণগঞ্জের অন্যতম লেখক,কবি ও সাংবাদিক সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের (২০২৬- ২০২৭ ইং) দ্বিবার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইলস্থ ভাই ভাই কমপ্লেক্সের ৩য় তলায় রূপগঞ্জ সাহিত্য পরিষদের নিজ কার্যালয়ে এক সভায় ২১ সদস্য বিশিষ্ট্য পরিচালনা কমিটি গঠন করা হয়।রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, কবি ও সাংবাদিক, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক আলম হোসেনকে সভাপতি, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়৷ সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৬ -২০২৭ ইং দ্বি-বার্ষিক এ নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ডাক্তার হালিম ভুঁইয়া ওরফে বিপুল হালিম, সহ- সভাপতি ডাক্তার মেজবাহউল হাসান, সহ সভাপতি প্রবীণ শিক্ষক ও লেখক শম্ভুনাথ হালদার, সহ-সাধারণ সম্পাদক শামীম সুলতানা উমা, সাংগঠনিক সম্পাদক, মারুফ হাসান, সহ-সাংগঠনিক কবি
রলি আক্তার, অর্থ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক
মাসুদ রানা মোক্তার,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক পীযুষ কুমার হীরা, জনকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক রকিউজ্জামান সোহেল। এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, কবি ও প্রভাষক রতন চন্দ্র সরকার, কবি শফিকুল আলম (এস আলম), কফিল উদ্দিন
,অধ্যক্ষ নাছিমা আক্তার, লেখক আপেল মাহমুদ জুয়েল, কবি ও ডা. মোন্তাসির আহমেদ,
কবি মনিরুজ্জামান মনির,
গোলাম ছাদেক।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয় বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদ কবি, লেখক, শিক্ষক, সাংবাদিকদের সমন্বয়ে ব্যতিক্রমী সাহিত্য চর্চা ও জনসেবামূলক সংগঠন। যার সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে কবি ও সাহিত্যিকদের মাঝে বই পাঠ,স্বরচিত কবিতা,ছড়া, গল্প,রম্য, কলাম লেখা, কাব্য আবৃত্তি,উপস্থাপনা, শিল্পচর্চা ইত্যাদি কাজে যুক্ত রয়েছেন । পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় রয়েছে।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেন বলেন, সাহিত্য মনের খোরাক। বাংলা ভাষাকে কথামালায় চর্চার মাধ্যমে গল্পে, কাব্যে সৃজনশীলতায় প্রকাশ করা যায়। কবি ও লেখকের লেখার মান বাড়াতে সংগঠনের বিকল্প নাই। অধিকতর লেখা, লেখা নিয়ে আলোচনা, সমালোচনায় একজন সাধারণ লেখক অসাধারণ হয়ে ওঠতে পারেন। ইতোমধ্যে রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রায় অর্ধশতাধিক লেখক রয়েছেন। যাদের বেশিরভাগ লেখকের ৫ টি থেকে ৪০ টির অধিক বই প্রকাশ হয়েছে। লেখার হাতকে মানসম্মত করা ও সমাজসেবায় রূপগঞ্জ সাহিত্য পরিষদের সুনাম রয়েছে৷

এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টার নাম ঘোষণা করেন সংগঠনের পক্ষ থেকে। এদের মাঝে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, প্রধান উপদেষ্টা কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের নাম ঘোষণা করা হয় ।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews