নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশের সাথে নামের মিল থাকায় জমি আত্মসাৎ চেষ্টায় মেতেছে ভূমিদস্যু লোকমান ও তার বাহীনি। উপজেলার দাউদপুর ইউনিয়নের টেকদাসের দিয়া মৌজায় ২৬ শতক জমি আত্মসাৎ চেষ্টায় ইতোমধ্যে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে মিসমোকদ্দমা করে প্রকৃত জমি মালিককে নানাভাবে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। ১০ মে রবিবার দুপুরে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক হানিফা জানান, টেকদাসের দিয়া মৌজায় তার পিতা সাহাজদ্দিন এবং দাদা আমির উদ্দিন ওরফে উমর উদ্দিন সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের থেকে ক্রয়সূত্রে এবং পরবর্তীতে এসএ আরএস রেকর্ডীয় পর্চায় আরএস ১০৬ নং দাগে ২৬ শতকের বৈধ মালিক। কিন্তু টেকদাসেরদিয়ার ভূমিদস্যু লোকমানের পিতার আমির উদ্দিন এবং হানিফার দাদার নাম আমির উদ্দিন ওরফে উমর উদ্দিন মিল থাকায় ছলচাতুরী করে তাদের ভোগদখলকৃত কৃষিজম লোকমান গং আত্মসাৎ চেষ্টা করছে। তাদের হয়রানী থেকে বাঁচতে ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় কৃষক পরিবার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কাছে উপযুক্ত বিচার দাবী করেন।
Leave a Reply