1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে ভূমি জালিয়াত চক্রের হোতা গ্রেফতার — রূপগঞ্জ বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কামতা মৌজায় জমি না কিনেই সাইনবোর্ড!  ছোঁয়া রিসোর্ট ও মেগাবিল্ডার্সের নামে প্রতারণা  গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Categories

রূপগঞ্জে ভূমি জালিয়াত চক্রের হোতা গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৪১১ Time View

রূপগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোরহান মোল্লা নামের এক ভূমি জালিয়াত চক্রের হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বোরহান মোল্লা উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ মোল্লাবাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে ভুমি জালিয়াত চক্রের সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মামলা এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব মৌজার সিএস ও এসএ দাগ নং- ৮৭৩ ও আরএস- দাগ নং-১৩০৭ এর ১৪ শতাংশ জমি জমা খারিজের জন্য সাফ কবলা দলিল (দলিল নং-১৭১৯) সুত্রে সহকারী কমিশনার (ভুমি) বরাবর আবেদন করেন একটি প্রতারক চক্র। পরে সহকারী কমিশনার (ভুমি) দলিলটি যাচাইয়ের জন্য রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রিকে (পুর্ব) অবহিত করেন। দলিল যাচাই করতে গিয়ে দেখা যায় (দলিল নং-১৭১৯) দলিলটি রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি (পুর্ব) অফিসে রয়েছে।

এ দলিলটির তফসিল সম্পত্তি অন্য মৌজা এবং দাতা-গ্রহিতা, দাগ, খতিয়ান ভিন্ন। এতে প্রমানিত হয় জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এছাড়া দলিলটিতে রূপগঞ্জ সাবরেজিষ্ট্রার (পুর্ব) রেজাউল করিম বক্সি এর নাম, সিল, ও স্বাক্ষর নকল করে জালিয়াতি করা হয়।

এক পর্যায়ে ভুমি জালিয়াত চক্রের মুল হোতা বোরহান মোল্লাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে চক্রের হোতা বোরহান মোল্লা জাল-জালিয়াতির মাধ্যমে দলিলটি তারা নিজেরা করেছেন বলে স্বীকার করেন।

এছাড়া সফিউল্লাহ, জহিরুল ইসলাম, নাজমুল হক ও শিউলি আক্তার নামের আরো ৫জন জালিয়াত চক্রের সদস্য এ জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে বলেও স্বীকারোক্তি দেন। ওসি আরো জানান, গ্রেফতারকৃত বোরহান মোল্লাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জালিয়াত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Our Facebook Page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews