1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার — রূপগঞ্জ বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল  রূপগঞ্জে মাদ্রাসার সমাপনী ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অস্ত্রসহ ছবি ভাইরাল, জালিয়াতি, সন্ত্রাস ও মাদক–অর্থপাচারের অভিযোগ

Categories

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩২ Time View

আবেদ আলী: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি’র এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রæয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জের চাঞ্চল্যকর ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬), পিতা- বশির উদ্দিন, সাং- বানিয়াদি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিগত ২০০৫ সালে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪)’কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। উক্ত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে ধৃত আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে উল্লিখিত ধৃত আসামীসহ তার অন্যান্য সহযোগীদেরকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা ঘোষনা করেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যতম পলাতক আসামী কামাল @ মোঃ কামাল হোসেন (৪৬)’কে সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। জানিয়েছেন মোঃ রিজওয়ান সাঈদ জিকু এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র‌্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews