1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রূপগঞ্জে আতঙ্কের নাম মোস্তফা বাহিনী, মৎস্য খামারে বালু ভরাট করে ৫ কোটি টাকার ক্ষতিসাধন — রূপগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয় রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে কামাল হোসেন এর নেতৃত্বে গণসংযোগ রূপগঞ্জে খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিএনপির কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল 

Categories

রূপগঞ্জে আতঙ্কের নাম মোস্তফা বাহিনী, মৎস্য খামারে বালু ভরাট করে ৫ কোটি টাকার ক্ষতিসাধন

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮২১ Time View

মাহামুদুল হাসান নয়ন ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তফা বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখলে নিতে মৎস্য খামারে বালু ভরাট করে ৫ কোটি টাকার মৎস্য নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এ ব্যাপারে মৎস্য খামারের মালিক খোরশেদ আলম চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এর আগে, ১৩ মার্চ রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।খোরশেদ আলম চৌধুরী অভিযোগ করে জানান, তিনি ২০১১ সাল থেকে নিজের ১০ বিঘা ও স্থানীয় অন্যান্যদের কাছ থেকে ১৫ বিঘা জমি বর্গা নিয়ে মোট ২৫ বিঘা জমিতে রুই, কাতল, ব্রিগেট, গ্লাসকাপ, কার্ফু, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে আসছেন। স্থানীয় সন্ত্রাসী মোস্তফা গোলাম গাজীর নেতৃত্বে জাকির হোসেন, আলী হোসেন, কফু মিয়া,  সিফাত, সিয়াম, নাসির, রুবেল, মামুন, সৌরভ, আমজাদ, হারুন, কাইয়ুম, আলম মিলে মৎস্য খামারী খোরশেদ আলম চৌধুরীর মৎস্য খামার দখলে নিতে জোর করে বালু দিয়ে ভরাট করতে থাকে।

গত ১৩ মার্চ রাত ৮ টার দিকে মোস্তফা গোলাম গাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা তার মৎস্য খামারের জলাশ^য় বালু দিয়ে ভরাট করছে বলে খবর পান। এসময় তিনি বালু ভরাটে বাঁধা প্রদান করলে মোস্তফা গোলাম গাজীসহ সন্ত্রাসীরা তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় বালু ভরাট করে তারা মৎস্য খামারের প্রায় ৫ কোটি টাাক ক্ষতি সাধন করেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মোস্তফা গোলাম গাজী এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে তার সন্ত্রাসীদের দিয়ে নিরীহ মানুষের জমিজমা জোর পূর্বক দখলে নিতে প্রকাশ্যে বালু ভরাট করে। তার ভয়ে কেউ প্রতিবাদ করার  সাহসটুকু পায়না। কেউ তার বিরুদ্ধে গেলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তার উপর হামলা চালায়। এমনকি মেরে ফেলার হুমকিও প্রদান করে। মোস্তফার দম্ভ প্রশাসনসহ সবকিছু ম্যানেজ করেই সে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেউ তার কিছু করতে পারবে না। বর্তমানে মোস্তফা গোলাম গাজী বাহিনী স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোন বাহিনী নেই। আমি চুক্তি ভিত্তিতে বালু ভরাটের কাজ করি। এছাড়া আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম সাহেব বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Our Facebook Page

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews