1. nayon907@gmail.com : Mahmudul Hasan Nayon : Mahmudul Hasan Nayon
  2. admin@www.rupgonjbarta.com : admin :
  3. khorshedalamjibon420@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  4. khorshedalamjibon5@gmail.com : Khorshed Alam : Khorshed Alam
  5. likhonhossain210@gmail.com : Raj :
  6. ahmedmdshakil541@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
‘যাও পাখি বলো তারে’ সিনেমার টাইটেল গান প্রকাশ — রূপগঞ্জ বার্তা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আবু মোহাম্মদ মাসুম  রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’ র আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব রূপগঞ্জে ভূমিদস্যুতার প্রতিবাদে ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করেরূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট আহত-৪ টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আবু মাসুমের অভিনন্দন। আগারপাড়ায় শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার  রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন, সভাপতি আলম হোসেন, সম্পাদক মাহবুব আলম প্রিয়

Categories

‘যাও পাখি বলো তারে’ সিনেমার টাইটেল গান প্রকাশ

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭১ Time View

প্রেমিকমনের আকুতিকে শিরোনাম করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আগামী ৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি।

মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল গান। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ।

‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, তার বিহনে আমি যাবো গো মরে’- এমন কথায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুজনের সাবলীল রসায়ন দেখে ভালোলাগা প্রকাশ করছেন দর্শক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। গানের দৃশ্যায়ন হয় পার্বত্য অঞ্চল বান্দরবানে।

গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। যেটার মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন আদর, মাহি ও শিপন মিত্র।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।

শেয়ার করূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো খবর পড়ুন
© All rights reserved © ২০২১ rupgonjbarta
Theme Customized By BreakingNews